1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৭ জানুয়ারি, ২০২৬
  • ৩৭ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ০৭ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও দোয়ার মাহফিল বালুচর ইউনিয়নের খাসকান্দি মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (০৭ জানুয়ারি) দুপুরে দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভায় বক্তারা খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন।

দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল-মুসলিম গ্রুপের ব্যবস্থাপক পরিচালক ও ত্রয়োশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ -১ (সিরাজদীখান-শ্রীনগর)আসনের বিএনপির মনোনিত প্রার্থী শেখ মো.আব্দুল্লাহ।

শেখ মো. আব্দুল্লাহ বলেন, “মানুষ যদি নামাজের দিকে আগ্রহী হয়, আমি বিশ্বাস করি তাহলে মাদক সেবন ও চাঁদাবাজির মতো অপরাধ আপনা আপনিই বন্ধ হয়ে যাবে । নামাজ মানুষকে অন্যায় ও অপরাধ থেকে বিরত রাখে এবং নৈতিকতা ও আল্লাহভীতির শিক্ষা দেয় বলেও তিনি উল্লেখ করেন।

বালুচর ইউনিয়ন ১,২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বালুচর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল লতিফের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস ধীরেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আলী আনসার মোল্লা, সাংগঠনিক সম্পাদক আমিনউদ্দিন চৌধুরী, হাজী নুর হোসেন, বালুচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আওলাদ হোসেন, বয়রাগাদী ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিব সরকার, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ভুইয়া, সদস্য সচিব শেখ মো.
রাসেল, কৃষক দলের সভাপতি হাফেজ আলমগীর, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক মোঃ নাঈম প্রমুখ।

অনুষ্ঠান শেষে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park