1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় কাবাডিতে বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জাতীয় কাবাডিতে বর্ডার গার্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ঢাকা, ০৩ জানুয়ারি ২০২৬ (দৈরাস):
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ‘জাতীয় কাবাডি ২০২৫’-এর পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।

শনিবার (০৩ জানুয়ারি) বিকেলে ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পুরুষ কাবাডি দল বাংলাদেশ সেনাবাহিনী পুরুষ কাবাডি দলের মুখোমুখি হয়। ম্যাচের শুরু থেকেই বিজিবির খেলোয়াড়রা কৌশল, দৃঢ়তা ও দলগত সমন্বয়ের পরিচয় দেয়। টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচে শেষ পর্যন্ত বিজিবি কাবাডি দল ৩৩–২৮ পয়েন্টে জয়লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ২০২৫ তারিখে ঢাকার পল্টনে শহীদ এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ‘জাতীয় কাবাডি (পুরুষ ও নারী)-২০২৫’ প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী ও বাংলাদেশ পুলিশ সহ ১২টি দল অংশগ্রহণ করে।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ মাহবুব উল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park