1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে জমি বিরোধের জেরে হামলায় টেটাবিদ্ধ-১ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সিরাজদীখানে জমি বিরোধের জেরে হামলায় টেটাবিদ্ধ-১

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ৩০ বার পঠিত

।। মো.হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ০১ জানুয়ারি ২০২৬ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদীখানে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় মো. নাসির শেখ (৩৪) নামে এক ব্যক্তি টেটাবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (০১ জানুয়ারি) দুপুর ২টার দিকে উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত নাসির শেখ মধুপুর গ্রামের মৃত আলাউদ্দিন শেখের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নাসির শেখের সঙ্গে একই গ্রামের মৃত সিফাত খানের ছেলে শওকত খান, রুহুল খান, লিয়াকত খান ও বাবুল খানের সাথে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এ বিরোধ নিয়ে এলাকায় একাধিকবার বিচার-সালিশও হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করে প্রতিপক্ষের কয়েকজন ধারালো টেটা ও লাঠিসোঁটা নিয়ে নাসির শেখের ওপর হামলা চালায়। এতে তিনি টেটাবিদ্ধ হয়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক সহকারী সার্জন ডা. ফারহানা ইয়াসমিন বলেন, টেটাবিদ্ধ অবস্থায় এক ব্যক্তি চিকিৎসা নিতে আসে। তার একটি হাত ভাঙা এবং অপর হাত গুরুতর অবস্থায় রয়েছে। রোগীর শারীরিক অবস্থা বিবেচনায় এখানে টেটা খোলা সম্ভব নয়। এ কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে রেফার করা হয়েছে।

সিরাজদীখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, একজন ব্যক্তি টেটাবিদ্ধ হয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরেই এ ঘটনা ঘটেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park