1. admin@weeklyprekkhapot.com : admin :
দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের চাবিকাঠি : পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের চাবিকাঠি : পার্বত্য উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

গাজীপুর, ২৭ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, বাংলাদেশের যুব সমাজই দেশের সবচেয়ে বড় সম্পদ। দক্ষতা ও যোগ্যতাই কর্মসংস্থানের মূল চাবিকাঠি।

তিনি বলেন, দেশের ৪ কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বর্তমান সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

শনিবার (২৭ ডিসেম্বর) গাজীপুরের সালনায় ইউসেপ বাংলাদেশ গাজীপুর রিজিয়ন আয়োজিত ‘জব ফেয়ার-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এসব কথা বলেন।

উপদেষ্টা সুপ্রদীপ চাকমা আরও বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সবসময়ই যুবকদের অগ্রাধিকার দিয়ে থাকেন। আমাদের ১৮ কোটি জনসংখ্যার মধ্যে ৪ কোটি যুবককে দক্ষ করে গড়ে তুলতে পারলে দেশের আর্থ-সামাজিক অবস্থার আমূল পরিবর্তন সম্ভব।

উপদেষ্টা চাকমা আরও বলেন, ইউসেপ বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবকদের দক্ষ করে গড়ে তুলছে, যা প্রশংসার দাবি রাখে। তিনি প্রশিক্ষণপ্রাপ্ত এসব দক্ষ যুবকদের বিভিন্ন দেশি ও বিদেশি প্রতিষ্ঠানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা বাংলাদেশের কর্মমুখী শিক্ষা প্রসঙ্গে বলেন, কর্মমুখী শিক্ষা মানুষকে দক্ষ করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে গড়ে তুলছে।

তিনি বলেন, বর্তমান বিশ্বে দক্ষ মানুষের বিপুল চাহিদা রয়েছে। অনলাইনে বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়ে এবং দলবদ্ধভাবে প্রশিক্ষণ নিয়ে মেয়েরাও এখন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এই ইতিবাচক পরিবর্তন দেশের উন্নয়নে প্রধান ভূমিকা রাখবে বলে উপদেষ্টা মন্তব্য করেন।

অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সালনায় পৌঁছালে তাকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়। পরে তিনি মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং চাকরিপ্রার্থীদের সাথে কথা বলেন।

ইউসেপ বাংলাদেশ-এর নির্বাহী পরিচালক জনাব মো. আব্দুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আলম হোসেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (নর্থ, ক্রাইম) মো. রবিউল ইসলাম এবং গুডউইভ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. শাহিনুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park