।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ০২ ডিসেম্বর ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা বিএনপি’র কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া’র রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (০২ ডিসেম্বর) সকাল ১১টায় উপজেলার বিএনপি’র বিএনপির কার্যালয়ে এ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীনগর উপজেলা বিএনপি’র সভাপতি শহীদুল ইসলাম মৃধার সভাপতিত্বে এবং শ্রীনগর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী সিরাজদিখান উপজেলা বিএনপি’র সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, শ্রীনগর উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক ফারুক মোড়ল, শহীদুল ইসলাম সহ আরও অনেকেই।
এসময় মুন্সিগঞ্জ-১ আসনের বিএনপির প্রার্থী আব্দুল্লাহ নিজেই মোনাজাত করে মহান আল্লাহর কাছে বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করেন।