।। হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ২৯ নভেম্বর ২০২৫ (দৈরাস):
মুন্সীগঞ্জ-১ আসনে (সিরাজদীখান- শ্রীনগর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহকে সমর্থন জানালেন সিরাজদীখান ও শ্রীনগর উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা।
শনিবার (২৯ নভেম্বর) বিকাল ৩টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের রায়বাহাদুর শ্রীনাথ ইনষ্টিটিউশন মাঠে সমাবেশ করে এ সমর্থন জানান সনাতান ধর্মাবলম্বীরা।
সমাবেশটি সভাপতিত্ব করেন, আলী আজগর এন্ড আব্দুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও মুন্সীগঞ্জ জেলার রামকৃষ্ণ ভক্ত সংঘের সভাপতি বিশুদ্ধানন্দ চক্রবর্তী।
সিরাজদীখান উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র ১নং সদস্য আলহাজ্ব শেখ মো. আব্দুল্লাহ মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) থেকে ধানের শীষের মনোনয়ন পান। নির্বাচনকে সামনে রেখে তিনি প্রতিদিন সিরাজদীখানের বিভিন্ন এলাকায় গণসংযোগ, উঠান বৈঠক ও সভা সমাবেশ করছেন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়।
প্রাধান অতিথির বক্তবে তিনি সনাতনধর্মালম্বীদের ধানের শিষকে ভোট দিয়ে বিজয় করতে বলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজদীখান উপজেলা বিএনপি’র সভাপতি ও জেলা বিএনপি’র ১নং সদস্য আলহাজ্ব শেখ মো.আব্দুল্লাহ, শ্রীনগর উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম মৃধা, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খান, সিরাজদীখান উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এম হায়দার আলী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রশান্ত কুমার মন্ডল, সাধারণ সম্পাদক সুশান্ত চক্রবর্তী, সিরাজদীখান উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তপন দাস, সাধারণ সম্পাদক জ্ঞানদীপ ঘোষ, শ্রীনগর উপজেলার হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি উত্তম কুমার ঘোষ, সাধারন সম্পাদক তাপস কুমার দাস, সিরাজদীখান উপজেলার সভাপতি বিমল চন্দ্র দাস সাধারন সম্পাদক তপন রাজবংশী’সহ প্রায় ১০ সহস্রাদিক হিন্দু ধর্মালম্বীরা উপস্থিত ছিলেন।