।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ২৪ নভেম্বর ২০২৫ (দৈরাস):
ব্যক্তি নয় প্রতীকের জন্য আমরা ঐক্যবদ্ধ, আমরা সবাই ধানের শীষ প্রতীকের প্রচার চালিয়ে যাচ্ছি।আসুন আমরা এক মঞ্চে দাড়িয়ে এক সাথে ধানের শীষ প্রতীকের প্রচার-প্রচারনা করি। মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিকদের সাথে মুন্সীগঞ্জ-১ আসন (শ্রীনগর-সিরাজদিখান) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত এমপি প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহ্ মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এসব কথা বলেন।
সোমবার (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার শেখরনগর ইউনিয়নের গোপালপুর আব্দুল্লাহ্’র নিজ বাস ভবন আঙ্গিনায় পবিত্র কুরআন তেলওয়াত ও গিতা পাঠের মধ্য দিয়ে তার সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পবিত্র কুরআন তেলওয়াত করেন শ্রীনগর বিএনপির দপ্তর সম্পাদক মো: সফিউল আলম খান আজম। গিতা পাঠ করেন কৈশিক মন্ডল।
শ্রীনগর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম খানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সিরাজদিখান প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আপন মাসুদ, সাবেক সভাপতি ইমতিয়াজ বাবুল, মুন্সিগঞ্জ জেলা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, আরিফ হোসেন টিপু, আওলাদ হোসেন, মোজাম্মেল হোসেন সজল, সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান’সহ জেলা উপজেলার প্রায় দুই শতাধিক সাংবাদিক।