1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের মতবিনিময় সভা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের মতবিনিময় সভা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩১ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জ-০১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে কাজ করতে শনিবার (২২ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা শেখরনগরের গোপালপুরে উপজেলা শ্রমিক দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়৷

সভায় সিরাজদিখান উপজেলা শ্রমিক দলের সভাপতিত্বে নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক বাদশা মিয়ার সঞ্চালনায় ১৪ টি ইউনিয়নের নেতৃবৃন্দদের নিয়ে বিএনপি মনোনীত প্রার্থী শেখ মোঃ আব্দুল্লাহর পক্ষে কাজ করার জন্য একাত্মতা ও ঐক্যবদ্ধতার ঘোষণা করেন৷

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-০১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী, মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির ১নং সদস্য, সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী। এছাড়া আরও উপস্থিত ছিলেন শ্রমিক নেতা উপদেষ্টা পেয়ার আলী মোল্লা, ১নং যুগ্ম সম্পাদক মোঃ মাহবুব, শাহাদাত শেখ, দপ্তর সম্পাদক কাবুল শেখ।

প্রধান অতিথির বক্তব্যে শেখ মোঃ আব্দুল্লাহ বলেন, দল আমার পৈতৃক সম্পত্তি না, দল আমাদের সবার। ধানের শীষ আমাদের সবার প্রতীক৷ আমরা ঐক্যবদ্ধ ভাবে কাজ করেই ধানের শীষ’কে বিজয় করে আনবো ইনশাল্লাহ। কেউ কোন ভেদাভেদ রাখবেন না, যারা দূরে আছেন, তাদের আমি বারবার কাছে আসার আহবান করছি৷ আসুন একসাথে দলের জন্য কাজ করি৷

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park