1. admin@weeklyprekkhapot.com : admin :
শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

শেখ হাসিনার রায়কে ঘিরে আতঙ্কের সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ১৭ নভেম্বর ২০২৫ (দৈরাস):
শেখ হাসিনার রায়কে ঘিরে কোনো আতঙ্কের সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা সোমবার (১৭ নভেম্বর) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, আমি কোন ধরনের আতঙ্ক দেখতেছি না। আমরা সারাদিন ঘুরতেছি। এদিক ওদিক যাচ্ছি।

তিনি বলেন, সড়কেও কোন আতঙ্ক নেই। আমরা সড়ক দিয়ে আসছি, যাচ্ছি।

তিনি আরও বলেন, ছোটখাটো দু’একটা ঘটনা ঘটছে। ছোটখাটো ককটেল বিস্ফোরণ ঘটাচ্ছে। তবে যারা এসব ঘটনা ঘটাচ্ছে তারা কিন্তু ধরাও পড়তেছে। তিনি এসব ঘটনা প্রতিরোধে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন।

দেখা মাত্রই গুলির নির্দেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেখামাত্রই গুলির কোনো নির্দেশ দেয়া হয়নি। আত্মরক্ষার কথা বলা হয়েছে।

তিনি বলেন, আত্মরক্ষার জন্য যেমন বিভিন্ন আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেয়া হয়, কাউকে গুলি করার জন্য নয়। এখানেও তেমনটি বলা হয়েছে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা তো ডেফিনেটলি উনার প্রত্যাবর্তন চাই। ইতোমধ্যে এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতকে চিঠি দেয়া হয়েছে। প্রয়োজনে প্রত্যাবর্তনের বিষয়ে নতুন করে চিঠি দেয়া হবে।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোঃ খোদা বখস চৌধুরী বলেন, আত্মরক্ষার অধিকার প্রতিটি নাগরিকের রয়েছে।

তিনি বলেন, কেউ আপনাকে মারতে এলে কিংবা হত্যা করতে এলে আপনার আক্রমণকারীকে প্রতিহত করার অধিকার আছে। এটা সবদেশে সবকালে আছে, এটা আমাদের দেশে তাৎক্ষণিকভাবে হয়নি।

এসসময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park