1. admin@weeklyprekkhapot.com : admin :
বাণিজ্য উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূত এর বৈঠক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বাণিজ্য উপদেষ্টার সাথে জাপানের রাষ্ট্রদূত এর বৈঠক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ (দৈরাস):
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এর সাথে বৈঠক করেছেন জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার অফিসে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণ প্রকল্পের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জাপানকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় বিশ্বস্ত ও গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার আখ্যায়িত করে বলেন, ইপিএ-র সফল আলোচনা এবং বিমানবন্দর অবকাঠামো খাতে জাপানি কনসোর্টিয়াম (সুমিটোমো) এর আগ্রহ আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল ও মজবুত করবে।

জাপানের সাথে ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট (ইপিএ) নেগোসিয়েশন সফলভাবে সম্পন্ন হওয়ায় বাণিজ্য উপদেষ্টা তাঁদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, ইপিএ চুক্তিটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা জাপানের বাজারে বাংলাদেশি পণ্যের রপ্তানিতে শুল্কমুক্ত ও কোটা-মুক্ত প্রবেশাধিকার নিশ্চিত করবে।

জাপানের রাষ্ট্রদূত বলেন,”জাপানি কনসোর্টিয়াম (সুমিটোমো) বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল এর অপারেশনস ও মেইটেনেন্স কাজ করতে আগ্রহী।” দ্রুততম সময়ে তারা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসতে আগ্রহী বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন , “জাপান বাংলাদেশের উন্নয়ন অগ্রগতিতে দীর্ঘদিন ধরে ভূমিকা রেখে আসছে। ইপিএ চুক্তি স্বাক্ষর, বৃহৎ অবকাঠামো প্রকল্পে জাপানের অর্থায়ন ও কারিগরি সহায়তা, মানবসম্পদ উন্নয়নে সহযোগিতা – এ সবই দুই দেশের মধ্যে গতিশীল অংশীদারিত্বের নিদর্শন। ”

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, জাপান দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও হেড অব ইকনমিক এন্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স কারাসাওয়া শিনজু এবং জাপানের সুমিটোমো কর্পোরেশনের বাংলাদেশ কান্ট্রি জেনারেল ম্যানেজার হিরোনরি ইয়ামানাকা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park