1. admin@weeklyprekkhapot.com : admin :
র‌্যাব-৫ এর অভিযানে নওগাঁ থেকে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

র‌্যাব-৫ এর অভিযানে নওগাঁ থেকে পর্নোগ্রাফি মামলার আসামি গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১০ নভেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
নওগাঁ, ১০ নভেম্বর ২০২৫ (দৈরাস):

নওগাঁ জেলার সদর থানাধীন বরুনকান্দি এলাকা থেকে পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় আসামি মোঃ আশরাফুল ইসলাম (২৮), পিতা- মোঃ রহমত আলী, সাং- চক গোবিন্দপুর, থানা- রায়গঞ্জ, জেলা- সিরাজগঞ্জকে গ্রেফতার করেছে র‌্যাব-০৫ এর একটি আভিযানিক দল।

ঘটনা সূত্রে জানা যায়, ভিকটিম আদমদীঘি থানাধীন বগুড়া জেলার বাসিন্দা। ভিকটিমের স্বামী সিংগাপুর প্রবাসি। তার স্বামী প্রতিমাসে ভিকটিমের কাছে মোবাইল বিকাশ এর মাধ্যমে ৮০/৯৫ হাজার টাকা প্রেরণ করে। সামাজিক যোগাযোগ এর মাধ্যমে প্রায় ০৬ মাস পূর্বে আসামি আশরাফুল এর সাথে ফেসবুক মেসেঞ্জার এর মাধ্যমে ভিকটিমের পরিচয় হয়। আসামি আশরাফুল এর সাথে মেসেঞ্জারে ভিকটিম অডিও কলে কথা বলে এবং পরবর্তীতে আসামি ভিকটিমকে ভিডিও কলে কথা বলতে অনুরোধ করে। মাঝে মাঝে আসামি আশরাফুল ভিডিও কলে কথা বলার সময় ভিকটিমের অশ্লীল ছবির স্কীনসর্ট নিয়ে রাখে।

পরবর্তীতে আসামি আশরাফুল ভিকটিমকে খোলামেলা পোশাকে কথা বলতে বাধ্য করে এবং ভিকটিমের অশ্লীল ভিডিও ও ছবি ভিকটিমকে দেখায় এবং ভিকটিমের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করার কুপ্রস্তাব দেয়। কুপ্রস্তাবে রাজি না হলে উক্ত অশ্লীল ভিডিও এবং ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেয়ার ভয়ভীতি ও হুমকি দেখায়। ভিকটিম উক্ত অশ্লীল ভিডিও ছবি ফোন থেকে ডিলিট করে দেয়ার শর্তে ১নং আসামি আশরাফুলকে টাকা পয়সা দিতে থাকে কিন্তু আসামি টাকা পয়সা নেওয়া সত্ত্বেও ভিকটিমের অশ্লীল ভিডিও ও ছবি প্রদর্শনের ভয়ভীতি দেখিয়ে ২৬-১০-২০২৫ তারিখসহ বিগত ০৬ মাসে মোট ৩,৯৫,০০০ নগদ টাকা আসামি গ্রহণ করে। এক পর্যায়ে ভিকটিমের টাকা শেষ হয়ে গেলে টাকা দিতে পারবোনা বলে ভিকটিম জানায়।

তখন আসামি আশরাফুল ক্ষিপ্ত হয়ে ভিকটিমকে টাকার চাপ দিতে থাকে, যদি টাকা না দেয় তাহলে ভিকটিমের অশ্লীল ভিডিও ও ছবি তার আত্মীয়-স্বজন ও স্বামীকে দিয়ে দিবে বলে জানায়। পরবর্তীতে ভিকটিম টাকা দিতে ব্যর্থ হলে আসামি আশরাফুল ভিকটিমের স্বামীকে অশ্লীল ভিডিও ও ছবি ইমো নাম্বারে দিয়ে দেয় এবং ভিকটিমের সংসারে অশান্তি সৃষ্টি করে। এক পর্যায়ে ভিকটিম আত্মহত্যার চেষ্টা করে।

পরবর্তীতে উপায়-আন্ত না পেয়ে ভিকটিম নওগাঁ জেলার সদর থানায় উল্লেখিত আসামির বিরুদ্ধে এজাহার দায়ের করলে নওগাঁ সদর থানার মামলা -০৮, তারিখ-০৯/১১/২০২৫ ইং, ধারা- পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ এর ৮(১)/৮(২)/৮(৩) রুজু হয়।

নওগাঁ জেলার সদর থানার সংশ্লিষ্ট মামলা তদন্তকারী অফিসারের অধিযাচনের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল আসামির গ্রেফতারের জন্য তৎপর হয়।

অতঃপর অদ্য ০৯ নভেম্বর ২০২৫ খ্রিঃ ২০৪৫ ঘটিকায় র‌্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল ঘটনার সহিত জড়িত একমাত্র এজাহার নামীয় আসামি মোঃ আশরাফুল ইসলাম (২৮)কে নওগাঁ জেলার সদর থানাধীন বরুনকান্দি এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহন করতে নওগাঁ জেলার সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park