1. admin@weeklyprekkhapot.com : admin :
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সিরাজদিখানে বিএনপি'র সমাবেশ ও র‍্যালী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে সিরাজদিখানে বিএনপি’র সমাবেশ ও র‍্যালী

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫
  • ২৯ বার পঠিত

।। হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ০৭ নভেম্বর ২০২৫ (দৈরাস):

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এরই অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা বিএনপি’র আয়োজনে বর্ণাঢ্য সমাবেশ ও র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৭ নভেম্বর) বেলা ১১টার দিকে সিরাজদিখান উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমবেত হন।

এসময় বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

পরে উপজেলা বিএনপির সভাপতি, মুন্সীগঞ্জ-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সিরাজদিখান, শ্রীনগর উপজেলার সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শেখ মো. আব্দুল্লাহ এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম. হায়দার আলীর নেতৃত্বে সেখান থেকে র‌্যালি বের হয়ে সিরাজদিখান বাজার সড়ক প্রদক্ষিণ করে রাজদিয়া পাইলট স্কুল অ্যান্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়।

এতে উপজেলার ১৪টি ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ওলামা দল ও মহিলা দলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‌্যালী শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। তিনি ১৯৭৫ সালের ৭ নভেম্বরের ঐতিহাসিক ঘটনার স্মৃতিচারণ করে বলেন, “এই দিনটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে ইতিহাসে স্থান পেয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সি গঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, উপজেলা যুবদলের আহবায়ক ইয়াসিন সুমন, সদস্য সচিব শাহাদাত সিকদার, সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আজিজুল ইসলাম, সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল, সিনিয়র যুগ্ন আহবায়ক শাহাদাৎ হোসেন জয়সহ যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park