1. admin@weeklyprekkhapot.com : admin :
নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ড. নূরুন্নাহার চৌধুরী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব হলেন ড. নূরুন্নাহার চৌধুরী

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ৪২ বার পঠিত

ঢাকা, ০৩ নভেম্বর ২০২৫ (দৈরাস):
নৌপরিবহন মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব ড. নূরুন্নাহার চৌধুরীকে পদোন্নতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে।

তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭তম ব্যাচের কর্মকর্তা।

বর্তমান পদের পূর্বে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসন একাডেমির এমডিএস, জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিবসহ বিভিন্ন দপ্তর/অধিদপ্তরের বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন।

ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি দেশে-বিদেশে পেশাগত ও দক্ষতা উন্নয়নমূলক বিভিন্ন প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন।

২ নভেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি কে সচিব পদে নৌপরিবহন মন্ত্রণালয়ে পদায়ন করে এক প্রজ্ঞাপন জারি করা হয়। এর পরিপ্রেক্ষিতে তিনি আজ ৩ নভেম্বর পূর্বাহ্ণে নৌপরিবহন মন্ত্রণালয় সচিব হিসেবে যোগদান করেছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে নব নিযুক্ত সচিব নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমসমূহকে আরও ত্বরান্বিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এসময় তিনি সংশ্লিষ্ট সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কাজ করা আহবান জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park