1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে সাংবাদিকদের সাথে শহর জামায়াত পেশাজিবী শাখার মতবিনিময় - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

জয়পুরহাটে সাংবাদিকদের সাথে শহর জামায়াত পেশাজিবী শাখার মতবিনিময়

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ৩৩ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ১৬ অক্টোবর ২০২৫ (দৈরাস):

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জয়পুরহাট শহর জামায়াতের পেশাজীবী শাখার উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাতে জয়পুরহাট শহরের স্থানীয় একটি রেস্টুরেন্টে এই সভা অনুষ্ঠিত হয়।

শহর পেশাজীবী নায়েবে আমির ও পেশাজীবী সভাপতি আব্দুর রহিম এর সভাপতিত্বে সেক্রেটারি আব্দুল ওয়াহেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন।

বিশেষ অতিথি ছিলেন জেলা পেশাজীবী সভাপতি মোস্তাফিজুর রহমান।

সভায় আরও উপস্থিত ছিলেন শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা সাইদুর রহমান, জামায়াতের শহর সেক্রেটারি মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় জামায়াত নেতৃবৃন্দরা বলেন, বিগত ১৭ বছরে বিভিন্ন সময়ে মিডিয়ার কণ্ঠ রোধ করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমানে মিডিয়া অনেকটাই স্বাধীনভাবে কাজ করছে। তাই সাংবাদিকদের উচিত সত্য তুলে ধরা এবং জাতির সামনে সাদাকে সাদা ও কালোকে কালো হিসেবে উপস্থাপন করা। জামায়াতে ইসলামী যে আদর্শে বিশ্বাস করে তা জনগণের কাছে পৌঁছে দিতে সাংবাদিকদের গঠনমূলক ভূমিকা রাখতে হবে। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।

ভবিষ্যতেও এমন মতবিনিময় অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন নেতৃবৃন্দরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park