1. admin@weeklyprekkhapot.com : admin :
খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

খুলনায় ব্যবসায়ীকে গুলি করে হত্যা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৫৪ বার পঠিত

খুলনা, ৭ অক্টোবর ২০২৫ (দৈরাস):
খুলনায় ইমরান মুন্সি (৩৫) নামের এক ব্যবসায়ীর মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি করে হত্যা করা হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) রাত ৮ টার দিকে নগরীর ২নং কাস্টমঘাট এলাকায় ঘটনাটি ঘটে। তাত্ক্ষণিক ঘটনাস্থলে পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

নিহত ব্যাক্তী মুন্সিপাড়া দ্বিতীয় গলির বাসিন্দা বাবুল মুন্সির পুত্র ইমরান মুন্সি, সে খুলনার শীর্ষ সন্ত্রাসী গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিল। এছাড়া তিনি ইট বালুর ব্যবসা করতেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ৮ টার দিকে ইমরান নতুন বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে একটি মোটরসাইকেলে আসা তিন যুবক তার গতিরোধ করে এবং তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় পিস্তল ঠেকিয়ে গুলি করে। ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

খুলনা থানার এসআই আব্দুল হাই বলেন, নিহত ইমরান মুন্সি খুলনার গ্রেনেড বাবুর সক্রিয় সদস্য ছিল। তাকে অপর শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্যরা হত্যা করেছে। দুর্বৃত্তরা তাকে হত্যার পর মোটরসাইকেল চালিয়ে পুলিশ লাইনের দিকে চলে যায়। আমরা এ ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে বিভিন্নস্থান থেকে ভিডিও ফুটেজ সংগ্রহ করার চেষ্টা করছি।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park