1. admin@weeklyprekkhapot.com : admin :
দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের অংশগ্রহণ আরও বৃদ্ধি করতে হবে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ২৬ বার পঠিত

ঢাকা, ৬ অক্টোবর ২০২৫ (দৈরাস):
নারীর ক্ষমতায়ন নিশ্চিতকল্পে দেশের নীতি নির্ধারণী পর্যায়ে নারীদের আরো বেশি অংশগ্রহণ জরুরি বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

তিনি সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর একটি হোটেলে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ আয়োজিত ‘HERizon Fest: Celebrating Women, Skills and Employment’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকালে এ মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, বাংলাদেশের মোট জনসংখ্যার অর্ধেক নারী, এদের বেশিরভাগই তরুণ। দেশের এই বিপুল জনগোষ্ঠীকে যথাযথ দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের মাধ্যমে দেশে ও বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে হবে। বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে নারীদের যোগাযোগ কৌশলগত দক্ষতা বৃদ্ধির জন্য সরকারি ও বেসরকারি পর্যায়ে কার্যকর প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারীদের অংশগ্রহণ ছাড়া নারীর প্রকৃত ক্ষমতায়ন সম্ভব নয়। এ জন্য জাতীয় সংসদে আরো বেশি সংখ্যক নারীর প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি করতে হবে। তাঁদের নেতৃত্বদানের ক্ষমতাকে বিকশিত করতে হবে। দেশের নীতি নির্ধারণের পর্যায়ে নারীদেরকে আরো বেশি সম্পৃক্ত করতে হবে।

উপদেষ্টা আরও বলেন, আমাদের দেশের প্রায় ৭০ ভাগ মহিলা পোশাক শিল্পের সাথে জড়িত। জাতীয় অর্থনীতিতে নারী সমাজের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, সমাজের সর্বস্তরে এখনও নারীদের কাজের মূল্যায়ন সঠিকভাবে হচ্ছে না। অপ্রাতিষ্ঠানিক সেক্টরে কর্মরত নারী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় বর্তমান সরকার সক্রিয়ভাবে কাজ করছে।

উপদেষ্টা বলেন, দেশে দক্ষ জনশক্তি সৃস্টিতে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আমাদের দেশের প্রায় ছয় কোটি কর্মক্ষম মানুষ দেশের জন্য সম্পদ। এদের প্রয়োজন অনুযায়ী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ কর্মজীবী হিসেবে গড়ে তুলতে পারলে দেশীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এছাড়াও, নারীদের যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ক্ষমতায়নের মূল ধারায় সম্পৃক্ত করার সুযোগ বৃদ্ধি করা সম্ভব। এ সময় উপদেষ্টা নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের স্টল পরিদর্শন করেন।

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী-এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের সচিব মোঃ সাইফুল্লাহ পান্না। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত ড. রুডিগার লোটজ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park