1. admin@weeklyprekkhapot.com : admin :
সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নাইজেরীয় নারীদের বিক্ষোভ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সংসদে সংরক্ষিত আসনের দাবিতে নাইজেরীয় নারীদের বিক্ষোভ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৮ বার পঠিত

ঢাকা, ২২ সেপ্টেম্বর ২০২৫ (দৈরাস):
নাইজেরিয়ার পার্লামেন্টের সিনেট ও প্রতিনিধি পরিষদে নারীদের জন্য সংরক্ষিত আসন রাখতে একটি বিলের দাবিতে বিক্ষোভ হয়েছে।

সোমবার (২২ সেপ্টেম্বর) নাইজেরিয়ার রাজধানীতে শত-শত নারী বিক্ষোভে অংশ নেন।

নাইজেরিয়ার রাজধানী আবুজা থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সেনেগাল থেকে রুয়ান্ডা পর্যন্ত আফ্রিকার বিভিন্ন দেশ সংরক্ষিত আসন রেখে সংসদে নারী আইনপ্রণেতার সংখ্যা বৃদ্ধি করেছে। তবে, নাইজেরিয়ার সংসদে সংরক্ষিত নারী আসন নেই।

স্থানীয় এনজিও পলিসি অ্যান্ড লিগ্যাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, নাইজেরিয়ায় ১০৯ জনের মধ্যে মাত্র চারজন নারী সিনেটর এবং ৩৬০ সদস্য বিশিষ্ট প্রতিনিধি পরিষদে ১৬ জন নারী রয়েছেন।

বিক্ষোভকারীদের একজন ডরোথি এনজেমানজে বলেন, আমরা চাই আইনসভা জনগণের কল্যাণে কাজ করুক। আজকের বিক্ষোভে ১ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে বলেও জানান তিনি।

গত কয়েক বছরে দেশটিতে নারীদের সংরক্ষিত আসনের দাবিতে কয়েক দফা বিক্ষোভ হলেও তা ব্যর্থ হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park