1. admin@weeklyprekkhapot.com : admin :
দুই ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

দুই ছেলের বিরুদ্ধে মায়ের সংবাদ সম্মেলন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ৭ই সেপ্টেম্বর ২০২৫ (দৈরাস):

জয়পুরহাট শহরের চিত্র শিল্পী মাহবুব আলম ও তার ছোট ভাই মারুফ হাসানের বিরুদ্ধে মায়ের বৈধ জমি আত্মসাৎ, নির্যাতন ও নানা রকম হুমকি ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন করেছেন মা মেহেরুন নেছা।

গত শনিবার (৬ই সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জয়পুরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের মৃত আবুল কাশেমের স্ত্রী ভুক্তভোগী মেহেরুন নেছা।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার তিন ছেলে চিত্র শিল্পী মাহবুব আলম, মারুফ হোসেন মাসুদ রানা ও এক মেয়ে রিনা পারভীন। আমার স্বামীর মৃত্যুর পূর্বে ভবিষতের কথা চিন্তা করে ও মেয়ে রিনাকে পিতার অছিয়ত হিসেবে আমাকে ৩২ শতাংশ জমি হেবা রেজিষ্ট্রেরী দলিল মুলে লিখে দেন।

উক্ত সম্পত্তি পরবর্তীতে আমার নামে অনলাইন খারিজ করা হয়। যার ডিসিআর নং- ২৫৩৮৪৭০২৪০৮০০৭, খতিয়ান-৭০৩, হোল্ডিং নম্বর- ১৮৪, জমির দাগ নং- ১৩৯২ ও ১৩৯৪। সেই জমি জোর পূর্বক দুই ছেলে চিত্র শিল্পী মাহবুব আলম ও মারুফ হোসেন দখল করে আসছে। ওই জমি চাইতে গেলে মা মেহেরুন নেছা, মেঝো ছেলে মাসুদ রানা, তার স্ত্রী খুরশিদা বেগম, নাতনি মুন্নি ও তার জামাই ফজলে রাব্বিসহ তাদের উপর মিথ্যা মামলা, নির্যাতন, হত্যার হুমকি দেওয়ার অভিযোগ করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, যে কোন সময় তাদেরকে হত্যাসহ বড় রকমের ক্ষতি করতে পারে। বাড়িতে ঠিকমত থাকতেও পারছিনা, চরম আতঙ্কের মধ্যে নিরাপত্তা হীনতায় ভুগছি আমিসহ আমার মেঝো ছেলে মাসুদ রানার পরিবার। এ অবস্থায় বৈধ জমি উদ্ধারসহ নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগীতা চান মেহেরুন নেছা।

এ সময় উপস্থিত ছিলেন, ভুক্তভোগীর মেঝো ছেলে মাসুদ রানা, তার স্ত্রী খুরশিদা বেগম, নাতনী মরিয়ন নেছা মুন্নি, নাতী জামাই ফজলে রাব্বী, ভাতিজা শাহীন ও এলাকাবাসী এনায়েত আলী ও মুনির হোসেন খান সাজু।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park