1. admin@weeklyprekkhapot.com : admin :
কালোধোঁয়া ও নির্মাণ সামগ্রী দূষণের বিরুদ্ধে একযোগে দেশব্যাপী বিশেষ অভিযান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কালোধোঁয়া ও নির্মাণ সামগ্রী দূষণের বিরুদ্ধে একযোগে দেশব্যাপী বিশেষ অভিযান

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ২৬ আগস্ট ২০২৫ (দৈরাস):
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বায়ুদূষণ নিয়ন্ত্রণে মঙ্গলবার (২৬ আগস্ট) পরিবেশ অধিদপ্তর একযোগে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে। পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয় কর্তৃক পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের দায়ে ৩৪টি ব্যক্তি/প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ধারা অনুযায়ী মোট ৪১ লক্ষ ৭৭ হাজার টাকা ক্ষতিপূরণ আরোপ করা হয়েছে।

ঢাকার রামপুরা ব্রিজ এলাকায় ১০টি ডিজেল চালিত বাস ও ট্রাকের গ্যাসীয় নিঃসরণমাত্রা স্মোক অপাসিটি মিটার দ্বারা পরিমাপ করা হয়। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় ও ০৫টি মামলা দায়ের করা হয়। এ অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং এন্ড এনফোর্সমেন্ট উইং-এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদ। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তর, ঢাকা গবেষণাগারের জুনিয়র কেমিস্ট মোঃ মাহবুর রহমান। এসময় পুলিশ বাহিনী এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অন্যদিকে, মোহাম্মদপুর এলাকায় নির্মাণ সামগ্রী দ্বারা সংঘটিত বায়ুদূষণের বিরুদ্ধে পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা ২০২২ এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের দায়ে দুইটি মামলায় মোট ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার কুমার পাল। প্রসিকিউটরের দায়িত্বে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী প্রকৌশলী খন্দকার গৌরব মুস্তাফা।

একই দিনে ঢাকায় বিআরটিএ’র সাথে যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এতে ৩১ হাজার ৫০০ টাকা জরিমানা আদায়, ১০টি মামলা দায়ের এবং একটি গাড়ি ডাম্পিং করা হয়। এ কোর্ট পরিচালনা করেন বিআরটিএ’র এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান।

এছাড়া নারায়ণগঞ্জ জেলার আড্ডা, কামদাল, বারপাড়া ও বন্দরে পরিবেশ অধিদপ্তরের বিশেষ টিম অভিযান পরিচালনা করে। সিনিয়র সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোবারক হোসেন প্রসিকিউশন প্রদান করেন। দূষণকারী প্রতিষ্ঠান ইয়াং ইউয়ান কোং লিমিটেড এর বিরুদ্ধে ২ লক্ষ টাকা জরিমানা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও এইচ টি ক্যাবল জব্দ করা হয়। পাশাপাশি, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও দূষণ নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর না করা পর্যন্ত কারখানা পরিচালনা না করার শর্তে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মুচলেকা প্রদান করে।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, বায়ুদূষণ রোধে এ ধরণের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park