1. admin@weeklyprekkhapot.com : admin :
বিশ্ব মশা দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিশ্ব মশা দিবসে র‍্যালি ও আলোচনা অনুষ্ঠান করেছে ডিএনসিসি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পঠিত

ঢাকা, ২০ আগস্ট ২০২৫ (দৈরাস):
আজ বিশ্বব্যাপী পালিত হচ্ছে বিশ্ব মশা দিবস-২০২৫। দিবসটি উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) স্বাস্থ্য বিভাগ নানা কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা, লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

দিবসটি উদযাপনের মাধ্যমে ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া ও জিকা ভাইরাসসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়েছে।

এ বছর বিশ্ব মশা দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— “মশক প্রজনন স্থল নির্মূলকরণই ডেঙ্গু, চিকুনগুনিয়াসহ মশাবাহিত রোগসমূহ প্রতিরোধের মূল উপায়।”

বুধবার (২০ আগস্ট) রাজধানীর গুলশান-২ গোলচত্ত্বরে আয়োজিত র‌্যালিতে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারী, স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি, বিভিন্ন এনজিওর প্রতিনিধি এবং সমাজের নানা শ্রেণি-পেশার নগরবাসী অংশগ্রহণ করেন।

র‌্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেঃ জেনারেল ইমরুল কায়েস চৌধুরী বলেন— সচেতনতা বৃদ্ধি ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই মশাবাহিত রোগ প্রতিরোধ করে একটি সুস্থ, নিরাপদ ও মশামুক্ত নগর গড়ে তোলা সম্ভব।

এছাড়া দিবসটি ঘিরে ডিএনসিসির ১০টি অঞ্চলে পৃথকভাবে র‌্যালি, আলোচনা সভা, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালিত হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park