1. admin@weeklyprekkhapot.com : admin :
আড়াইহাজারে ট্রাকচাপায় নিহতের ঘটনায় চালক গ্রেফতার - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আড়াইহাজারে ট্রাকচাপায় নিহতের ঘটনায় চালক গ্রেফতার

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ২৭ বার পঠিত

।। নারায়ণগঞ্জ, ১৮ আগস্ট ২০২৫ (দৈরাস):
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বেপরোয়া গতিতে ট্রাকচাপায় নারীসহ চারজন নিহতের ঘটনায় ট্রাকচালক কাশেমকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

সোমবার (১৮ আগস্ট) সকালে নরসিংদীর ঘোড়াশাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার লাউসা গ্রামের আবুল বাশার তার সিএনজি নিয়ে গত ১২ আগস্ট দুপুরে যাত্রীসহ বিশনন্দী ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা দেন। বিকাল ৩টার দিকে আড়াইহাজার থানাধীন বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা এলাকার রামচন্দ্রদী ব্রীজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়।

এসময় ঘটনাস্থলেই যাত্রী মোছা. পানু বেগম (৪২) ও লিটন চন্দ্র দাস (৩২) নিহত হন। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সিএনজি চালক আবুল বাশার (৪৫) ও যাত্রী জাকির হোসেন (৫৫) মারা যান। এছাড়া যাত্রী সোহাগী (১৮), রাবেয়া (৫০) ও রিয়া (১০) ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত চালক আবুল বাশারের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৯) বাদী হয়ে আড়াইহাজার থানায় ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।

এদিকে ঘটনার পরপরই র‌্যাব-১১ এর একটি গোয়েন্দা দল ঘটনাস্থল পরিদর্শন করে ছায়া তদন্ত শুরু করে। তদন্তের ধারাবাহিকতায় ঘাতক ট্রাকচালকের পরিচয় শনাক্ত করা হয়। গ্রেফতারকৃত আসামি কাশেম (২৮), ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুর থানার মৃত আব্দুল খালেকের ছেলে।

পরে র‌্যাব-১১ এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সকাল ৭ টায় নরসিংদীর পলাশ থানার ঘোড়াশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য আড়াইহাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‍্যাব।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park