1. admin@weeklyprekkhapot.com : admin :
মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ইউএস ডলারসহ একজনকে আটক করেছে বিজিবি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মেহেরপুরের মুজিবনগর সীমান্ত থেকে ইউএস ডলারসহ একজনকে আটক করেছে বিজিবি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

চুয়াডাঙ্গা, ১৫ আগস্ট ২০২৫ (দৈরাস):
বিজিবি’র চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে (১৫ আগস্ট) জানতে পারে অত্র ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ মেহেরপুরের মুজিবনগর উপজেলার অন্তর্গত আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে ইউএস ডলার পাচার হবে।

সংবাদ প্রাপ্তির পর অধিনায়কের দিক নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোঃ হায়দার আলীর নেতৃত্বে বিজিবির আভিযানিকদল সীমান্ত মেইন পিলার ৯৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ফাশিতলা নামক স্থানে এ্যাম্বুশ করে। আনুমানিক দুপুর ১২টায় বিজিবি’র আভিযানিকদল ০১ জন সন্দেহভাজন ব্যক্তিকে ঘাসের বস্তা নিয়ে শুন্যলাইন এলাকা হতে বাইসাইকেলযোগে ফাশিতলা এলাকা দিয়ে আনন্দবাস গ্রামের দিকে যেতে দেখে।

উক্ত ব্যক্তি বিজিবি’র উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহলদল তাকে ধাওয়া করে আটক করে। টহলদল আটককৃত ব্যক্তিকে তল্লাশীকালে তার স্বীকারোক্তি অনুযায়ী তার সাথে থাকা ঘাসের বস্তাটি খুলে তার ভেতর অভিনব কায়দায় লুকানো কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ০৫টি প্যাকেট জব্দ করে।

জব্দকৃত প্যাকেট হতে ৫১,০০০ ইউএস ডলার উদ্ধার করতে সক্ষম হয়। এ সময় উক্ত ব্যক্তির নিকট হতে ০১টি বাইসাইকেল ও ০১টি বাটন মোবাইল ফোন জব্দ করা হয় । উদ্ধারকৃত ইউএস ডলারসহ অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৬২,০১,৫৪০/-(বাষট্টি লক্ষ এক হাজার পাঁচশত চল্লিশ) টাকা।

এ ব্যাপারে নায়েব সুবেদার মোঃ হারুন অর রশিদ বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করতঃ আটককৃত আসামীকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং জব্দকৃত ইউএস ডলার আদালতের আদেশমূলে মেহেরপুর ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park