1. admin@weeklyprekkhapot.com : admin :
সংবর্ধনা পেলো অর্ধ বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি পরীক্ষার্থীরা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সংবর্ধনা পেলো অর্ধ বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি পরীক্ষার্থীরা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৩৯ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগর উচ্চ বিদ্যালয়ের অর্ধ বার্ষিক পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা প্রদান ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মালখানগর উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বৃহস্পতিবার (১৪ আগস্ট) বেলা ১১ টার দিকে বিদ্যালয় মাঠে জিপিএ-৫ প্রাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।

মালখানগর উচ্চ বিদ্যায়ল এডহক কমিটির সভাপতি মুহাম্মদ ইয়াছিন সুমনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ-১ তথা সিরাজদিখান শ্রীনগর আসনের সাংগঠনিক দায়ীত্বপ্রাপ্ত মুন্সীগঞ্জ জেলা বিএনপির ১ নং আহবায়ক সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শেখ মোঃ আব্দুল্লাহ।

প্রধান অতিথী তার বক্তব্যে বলেন, তোমাদের পড়ালেখার দিকে আরও বেশি মনযোগী হতে হবে। পাশাপাশি খেলাধুলা এবং শরীরচর্চা করতে হবে শরীর এবং মন উভয় যদি ঠিক থাকে তাহলে তোমরা পড়ালেখায় মনোযোগী হতে পারবে।

এসময় বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা স্বারক ও নগদ অর্থ তুলে দেন প্রধান অতিথি।

এছাড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে দুচোখ হারানো হালিম শেখের চিকিৎসার জন্য নগদ অর্থও তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, সাংগঠনিক সম্পাদক হাজী নূর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা, স্পেন প্রবাসী ব্যবসায়ী শাহ আলম শেখ, মালখানগর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান টিটু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহাদাৎ সিকদার, সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন, জেলা যুবদলের আহবায়ক সদস্য অহিদুল বেপারী মঞ্জু,মালখানগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোশারফ হোসেন ভুট্টো, যুবদলনেতা বিপ্লব মাদবর, যুবদলনেতা রাজু আহমেদ, স্কুল কমিটির সাবেক সদস্য হারুন- উর- রশীদ মোল্লাসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মাঝে অগ্নি নির্বাপণ সরমঞ্জাদি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের সার্বিক তত্বাবধানে ছিলেন মালখানগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল আলম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park