1. admin@weeklyprekkhapot.com : admin :
রাঙামাটির ভূষণছড়ায় বিজিবি'র উদ্যোগে আর্থিক অনুদান প্রদান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

রাঙামাটির ভূষণছড়ায় বিজিবি’র উদ্যোগে আর্থিক অনুদান প্রদান

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২৯ বার পঠিত

রাঙামাটি, ১২ আগস্ট ২০২৫ (দৈরাস):
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে রাঙামাটির ভূষণছড়ায় বিভিন্ন স্কুল-কলেজ ও মসজিদ-মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নকল্পে জেনারেটর, টিন, সিমেন্ট, সোলার প্যানেল বিতরণ এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপকরণ ও ক্রীড়াসামগ্রী ক্রয় এবং স্থানীয় প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকালে বিজিবি’র ছোটহরিণা ব্যাটালিয়ন (১২ বিজিবি) এর এর অধিনায়ক লেঃ কর্নেল মোহম্মদ মাহমুদুর রহমান নিয়াজ সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় ভূষণছড়া আইডিয়াল কলেজের জন্য জেনারেটর, আমতলা তালিমুল কুরআন নুরানী মাদ্রাসা ও হেফজ খানার উন্নয়নকল্পে টিন ও সিমেন্ট এবং ভূষণছড়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের জন্য সোলার প্যানেল বিতরণ করেন।

এছাড়াও উজানছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের খেলাধুলা সামগ্রী ক্রয়, ভূষণছড়া এলাকার দরিদ্র পরিবারের সন্তানদের লেখাপড়ার জন্য বই ক্রয়, দুস্থ, অসহায় ও গরীব পরিবারারের সদস্যের চিকিৎসা, আমতলা কবরস্থানের মাটি ভরাট ও মসজিদের ওযুখানা নির্মাণ, ভূষণছড়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের উন্নয়ন এবং এ্যারাবুনিয়া বাজার জামে মসজিদ রং করার জন্য আর্থিক অনুদান প্রদান করা।

এসময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও বিভিন্ন পদবীর সৈনিকবৃন্দ, বর্ণিত স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park