1. admin@weeklyprekkhapot.com : admin :
ফরিদপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ফরিদপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ৩৫ বার পঠিত

ফরিদপুর, ১২ আগস্ট ২০২৫ (দৈরাস):
ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের আয়োজনে গাজিপুরের দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল সোমবার (১১ আগস্ট) ২০২৫ বিকেল ৪ টার সময় ফরিদপুর মহানগর প্রেস কার্যালয়ের সামনে ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক সকালের সময় পত্রিকার ব্যুরো চীফ ও ফরিদপুর মহানগর বার্তা পত্রিকার প্রকাশক ও সম্পাদক নাজমুল হুদা বাশার এর সভাপতিত্বে এবং ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম এর সঞ্চালনায় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের অর্থ সম্পাদক ও জাতীয় দৈনিক 71 এর বাংলাদেশ এর ফরিদপুর ব্যুরো চীফ আল আমিন তালুকদার ও অন্যান্য সাংবাদিক বৃন্দরা।

উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সাংবাদিক নাজমুল হুদা বাশার, সাংবাদিক রেজাউল করিম, দৈনিক সকালের সময় পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধি সেক মোহাম্মদ আফজাল, সাংবাদিক আল আমিন তালুকদার রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, হাবিবুর রহমান, শারমিন আক্তার রিমা ও সাংবাদিক গালিব মাহাবুব সহ আরও অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় ফরিদপুর মহানগর প্রেস ক্লাবের সাংবাদিকদের মানববন্ধনে উপস্থিত সাংবাদিকগনেরা তাদের বক্তব্যে অন্তর্বর্তিকালীন সরকারের কাছে জোর দাবি জানান সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচার টাইব্রুনারের মাধ্যমে রায় সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। সাংবাদিকরা জাতির বিবেক কিন্ত আজ সাংবাদিকবৃন্দরা হত্যার শিকার ও নির্যাতনের শিকার হচ্ছে, তাই আর কোন সাংবাদিক এর জীবন দিতে যেন না হয়। নইলে সাংবাদিক মহল রাস্তায় নামতে বাধ্য হবেন। এ ছাড়াও এই খুনিদের আগামী ৯০ দিনের মধ্যে ফাঁসি কার্যকর করার দাবি জানান এবং সাংবাদিকদের সুরক্ষা আইন বাস্তবায়ন করার আহ্বান জানান।

উল্লেখ্য, দেশীয় অস্ত্র নিয়ে এক যুবককে মারধর ও ধাওয়া দেওয়ার ঘটনা ভিডিও করায় গাজীপুরের সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন (৩৮) গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮ টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক। তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়ার ভাটিপাড়া এলাকার, মোঃ হাসান জামালের ছেলে, চান্দনা চৌরাস্তা এলাকায় সপরিবারে বসবাস করতেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park