1. admin@weeklyprekkhapot.com : admin :
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকারীদের শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৩ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ৯ আগস্ট ২০২৫ (দৈরাস):

দৈনিক প্রতিদিনের কাগজ এর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে গাজিপুরে নির্মম ভাবে জবাই করে হত্যা ও বাংলাদেশের আলো’র সাংবাদিক আনোয়ার হোসেনকে ইট দিয়ে থেঁতলে মারাত্মক ভাবে আহত করায় আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) দুপুর ১২ টায় জয়পুরহাট প্রেস ক্লাবের আয়োজনে জয়পুরহাট প্রেস ক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে জয়পুরহাট পাঁচুর মোরে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানার সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র সহ-সভাপতি মাশরেকুল আলম, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শামিম কাদির, প্রচার সম্পাদক মোয়াজ্জেম, আমার দেশ পত্রিকার সাংবাদিক নজরুল ইসলাম, যমুনা টিভির সাংবাদিক আব্দুল আলীম সহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন, সংবাদকর্মীরা খবরের ফেরিওয়ালা মাঠে কাজ করে জনগণের জন্য, জনগন ও দেশের স্বার্থে সাংবাদিকরা নিরলসভাবে কাজ করে সেই জনগণের সামনে প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে হত্যা করা হয়েছে কেউ এগিয়ে আসেনি। অবিলম্বে আসামিদের গ্রেফতার ও তাদের ফাঁসি কার্যকর করতে হবে নয়তো সারাদেশে কঠোর মানববন্ধন ঘোষণা করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park