1. admin@weeklyprekkhapot.com : admin :
ন্যায্য ও বাসযোগ্য শহর গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে : ডিএনসিসি প্রশাসক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

ন্যায্য ও বাসযোগ্য শহর গড়তে দলমত নির্বিশেষে সবাইকে একসাথে কাজ করতে হবে : ডিএনসিসি প্রশাসক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৩৪ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ৮ আগস্ট ২০২৫ (দৈরাস):

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন, একটি ন্যায্য ও বাসযোগ্য শহর গড়ে তুলতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। দলমত নির্বিশেষে সবাই একসাথে কাজ করলে ঢাকাকে একটি ন্যায়ভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও বাসযোগ্য নগরে রূপ দেওয়া সম্ভব।

শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত ‘রান ফর ফেয়ার সিটি’ ম্যারাথনের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেসরকারি সংস্থা ব্রাইটার্স ও ডিএনসিসির যৌথ আয়োজনে ৫ শতাধিক তরুণ এ ম্যারাথনে অংশগ্রহণ করেন। এ ইভেন্টের মাধ্যমে তরুণদের মাঝে ন্যায়ভিত্তিক, মানবিক ও পরিবেশবান্ধব নগর গঠনের বার্তা ছড়িয়ে দেওয়া হয়।< প্রশাসক এজাজ এসময় বলেন, “ন্যায্য নগর গঠনে তরুণদের কার্যকর অংশগ্রহণ অত্যন্ত জরুরি। একটি বাসযোগ্য, পরিবেশবান্ধব ও মানবিক শহর গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” প্রশাসক আরো বলেন, পরিবেশগত ন্যায্যতা, পাবলিক স্পেস বৃদ্ধি ও গ্রিন স্পেস সম্প্রসারণে ডিএনসিসি ইতোমধ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছে। ‘রান ফর ফেয়ার সিটি’ আয়োজনে ৫ কিমি ও ৭.৫ কিমি দুটি বিভাগে দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিটি রেজিস্ট্রেশনের বিপরীতে একটি করে গাছ লাগানোর প্রতিশ্রুতি দেওয়া হয়, যা নগর সবুজায়নের প্রতীক হিসেবে তুলে ধরা হয়। আয়োজক সংস্থা ব্রাইটার্স-এর পক্ষ থেকে জানানো হয়, এ উদ্যোগ তরুণদের মধ্যে নাগরিক দায়িত্ববোধ, নগর পরিকল্পনায় অংশগ্রহণ এবং ন্যায্যতার ধারণা জাগিয়ে তুলবে। তরুণ প্রজন্মই পারে এমন একটি ঢাকা গড়তে, যেখানে মর্যাদা, ন্যায় ও পরিবেশের সমতা নিশ্চিত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park