1. admin@weeklyprekkhapot.com : admin :
ডিএসসিসি’র ৩,৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ডিএসসিসি’র ৩,৮৪১ কোটি টাকার বাজেট ঘোষণা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৩০ বার পঠিত

ঢাকা, ৬ আগস্ট ২০২৫ (দৈরাস):
২০২৫-২৬ অর্থবছরের জন্য ৩ হাজার ৮৪১ কোটি ৩৮ লাখ টাকার বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)।

বুধবার (৬ আগস্ট) নগর ভবনের মিলনায়তনে ডিএসসিসি’র প্রশাসক মো. শাহজাহান মিয়া এই বাজেট ঘোষণা করেন।

বাজেটে মোট রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৩২০ কোটি ৪৩ লাখ টাকা। পরিচালন ব্যয় ধরা হয়েছে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা, ডিএসসিসি’র নিজস্ব অর্থায়নে উন্নয়ন ব্যয় ৮৭৬ কোটি ৬৪ লাখ টাকা এবং মোট উন্নয়ন ব্যয় (সরকারি ও বৈদেশিক সহায়তাসহ) ১ হাজার ৪৬৯ কোটি ২৪ লাখ টাকা।

বাজেটে সড়ক ও ট্রাফিক অবকাঠামো খাতে ৩৬৫ কোটি ১১ লাখ, খাল উন্নয়ন ও জলাবদ্ধতা নিরসন খাতে ১১৫ কোটি, বর্জ্য ব্যবস্থাপনা খাতে ৫৭ কোটি ২০ লাখ, মশক নিয়ন্ত্রণ ও স্বাস্থ্য খাতে ৫৭ কোটি ৪৪ লাখ, বৃক্ষরোপণ ও পরিবেশ উন্নয়ন খাতে ৫ কোটি ২৬ লাখ এবং কল্যাণমূলক খাতে ১৩ কোটি ৩৯ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এর আগে, গত ২০২৪-২০২৫ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছিল ৬ হাজার ৭৬০ দশমিক ৭৪ কোটি টাকার। পরবর্তীতে সংশোধিত বাজেট ছিল ২ হাজার ৬৬৭ দশমিক ৫৯ টাকা।

ডিএসসিসি প্রশাসক মো. শাহজাহান মিয়া বাজেট সফলভাবে বাস্তবায়নে অংশীজনদের সহযোগিতা কামনা করে বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাজেট কেবল গাণিতিক সংখ্যা নয়, এটি সম্মানিত কর দাতাদের আমানত।’

তিনি আরও বলেন, উচ্চাভিলাষী বড় অঙ্কের বাজেটের পরিবর্তে বাস্তবায়নযোগ্য যৌক্তিক বাজেট প্রণয়ন করা হয়েছে এবং কর বৃদ্ধি না করে অপ্রয়োজনীয় ব্যয় সংকোচন করা হয়েছে।

অনুষ্ঠানে ডিএসসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও সচিব মুহাম্মদ শফিকুল ইসলামসহ বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park