1. admin@weeklyprekkhapot.com : admin :
কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক প্রদান - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক প্রদান

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৩৯ বার পঠিত

কুষ্টিয়া, ৫ আগস্ট ২০২৫ (দৈরাস):
জুলাই গণঅভ্যূথান দিবস উপলক্ষ্যে কুষ্টিয়ায় জুলাই শহীদ পরিবার ও আহতদের মাঝে চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৫ আগস্ট) বেলা ১১টায় জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জুলাই শহীদ পরিবার ও আহতদের সম্মিলন অনুষ্ঠিত হয়। এসময় আলোচনায় অংশ নেন কুষ্টিয়া জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান, পুলিশ সুপার মিজানুর রহমান এবং জুলাই শহীদ ও আহত পরিবারের সদস্যরা।

চেক প্রদান অনুষ্ঠানে ৬ শতাধিক শহীদ ও আহত পরিবারের মাঝে চেক ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে জুলাই বিপ্লব নিয়ে মঞ্চ নাটক হয়। এসময় শহীদ ও আহত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

দিবসটি উপলক্ষ্যে কুষ্টিয়ায় আনন্দ মিছিল করেছে জেলা বিএনপি ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এরপর দুপুর ১২টার দিকে শহরে আনন্দ মিছিল বের করে জেলা বিএনপির নেতা-কর্মীরা। এরআগে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কুষ্টিয়া পৌরসভা চত্বরে জড়ো হয় তারা।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, কুষ্টিয়া সদর আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নেতা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, কুষ্টিয়া জেলা বিএনপ ‘র আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

অপরদিকে বেলা সাড়ে ১১টায় শহরের সাদ্দাম বাজার থেকে ইসলামী ছাত্র শিবিরের নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করেন। এসময় ফ্যাসিজমের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park