1. admin@weeklyprekkhapot.com : admin :
রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ২৫ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২ আগস্ট ২০২৫ (দৈরাস):

জুলাই গণঅভ্যুত্থানে শহিদ রায়েরবাজার গণকবরের লাশগুলো ডিএনএ টেস্টের মাধ্যমে শনাক্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

উপদেষ্টা শনিবর (২ আগস্ট) দুপুরে রাজধানীর রায়েরবাজারে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের গণকবর পরিদর্শন ও কবর জিয়ারত শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

উপদেষ্টা বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে লাশগুলো শনাক্তকরণের পর শহিদ পরিবারগুলো চাইলে নিজ নিজ গ্রামে নিয়েও সমাহিত করতে পারবেন।

তিনি এসময় জানান, রায়েরবাজার গণকবরে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ ১১৪ জনের লাশ সমাহিত করা হয়েছে।

জুলাই শহিদদের গণকবর নির্মাণ কাজের মান নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপদেষ্টা বলেন, আমাদের দেশের বড় সমস্যা হলো দুর্নীতি৷ দুর্নীতি না কমলে কিছুই ঠিক হবে না৷

তিনি বলেন, এই যে শহিদের কবর দেখলেন সেখানেও ইটের মান ভালো দিচ্ছে না৷ উপদেষ্টা এসময় সেখানে উপস্থিত গণপূর্তের সংশ্লিষ্ট নির্বাহী প্রকৌশলীকে নিম্ন মানের ইট পরিবর্তন করে ভালো মানের ইট সরবরাহ সহ কাজটির গুণগত মান নিশ্চিতকরণে সর্বোচ্চ তদারকির নির্দেশ দেন। নির্বাহী প্রকৌশলী ঠিকাদার পরিবর্তন সহ কাজটির গুণগত মান নিশ্চিতকরণে সর্বাত্মক প্রচেষ্টার আশ্বাস দেন।< লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, গণকবরের লাশগুলোর যেহেতু ডিএনএ টেস্ট করা হবে সেহেতু লাশগুলোর ময়নাতদন্ত হয়ে যাবে। এটা একটা কমিটির মাধ্যমে হবে যেখানে ডাক্তাররাও থাকবেন। কমিটির সদস্যরা বিস্তারিত বলতে পারবে এটা কোন প্রক্রিয়ায় হবে। পোস্টমর্টেম বা ময়নাতদন্ত না হওয়ায় অনেক মামলার তদন্ত আটকে আছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে তো অনেকেই শহিদ হয়েছেন৷ অনেকগুলো মামলা কিন্তু বিচারাধীন। কিছু মামলার বিচার শুরু হয়েছে৷ এই মামলাগুলোরও প্রক্রিয়া শুরু হয়ে গেছে। যত তাড়াতাড়ি সম্ভব বিচারের আওতায় আনা হবে। উপদেষ্টা পরে রাজধানীর মোহাম্মদপুরে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন (এসপিবিএন)-২ এর ব্যারাক এবং র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍‍্যাব)-২ এর সদর দপ্তর পরিদর্শন করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park