1. admin@weeklyprekkhapot.com : admin :
সাতক্ষীরা-৩ আসনের সীমানা পূর্ণ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৪০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সাতক্ষীরা-৩ আসনের সীমানা পূর্ণ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ৪২ বার পঠিত

।। শাহিন বিশ্বাস ।।
সাতক্ষীরা, ১ আগস্ট ২০২৫ (দৈরাস):

সাতক্ষীরা-৩ আসনের সীমানা পূর্ণ নির্ধারণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) বিকেল ৫ টায় আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন করিম সুপার মার্কেট থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে খেয়াঘাট চত্বরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিএনপি নেতা মোঃ কবির আহমেদ ঢালীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি’র নেতা জুলফিকার আলী জুলি, মোঃ খোরশেদ আলম, মাস্টার হাবিবুর রহমান, রফিকুল ইসলাম বকুল, রেজাউল ইসলাম, শওকত হোসেন, মনিরুজ্জামান মনি, হাবিবুল্লাহ বাহার, রফিকুল ইসলাম সহ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ঘোষিত সংসদীয় আসন পুনর্বিন্যাসে সারাদেশে ৩৯টি আসনে পরিবর্তন আনা হয়েছে। এই প্রক্রিয়ার আওতায় সাতক্ষীরার ১০৭ নম্বর আসন (সাতক্ষীরা-৪) হিসেবে শ্যামনগর ও আশাশুনি — দুটি ভিন্ন উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন গঠন করা হয়েছে।< বক্তারা আরও বলেন, শ্যামনগর বাংলাদেশের সর্ববৃহৎ উপজেলা আয়তনের দিক থেকে এবং এটি সুন্দরবনের একেবারে সন্নিকটে অবস্থিত। অপরদিকে আশাশুনি উপজেলা ভৌগোলিকভাবে শ্যামনগর থেকে প্রায় বিচ্ছিন্ন। এই দুই উপজেলার মধ্যে সংযোগ সৃষ্টি করে শুধু শ্যামনগরের গাবুরা ও পদ্মপুকুর ইউনিয়ন, যা খোলপেটুয়া নদী দ্বারা বিভক্ত এবং যাতায়াতের একমাত্র মাধ্যম খেয়ানৌকা। বাস্তবতা হলো— আশাশুনি ও শ্যামনগরের মাঝে কোন কার্যকর সড়ক সংযোগ নেই। বরং আশাশুনির উত্তরের সীমান্ত গিয়ে মিশেছে তালা, পাইকগাছা ও সাতক্ষীরা সদর উপজেলার সঙ্গে, যার একপ্রান্ত থেকে অপরপ্রান্তের দূরত্ব প্রায় ৬০-৭০ কিমি। ফলে দুটি ভিন্ন ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্যসম্পন্ন উপজেলা নিয়ে একটি সংসদীয় আসন ঘোষণা জনসাধারণের জন্য ভোগান্তি ডেকে আনবে বলেই তারা মনে করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park