1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ ভ্রাম্যমাণ আদালতের - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে অবৈধ ড্রেজার ও পাইপ অপসারণ ভ্রাম্যমাণ আদালতের

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ৩২ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ৩১ জুলাই ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ১০ স্থানে অবৈধ ড্রেজার ও বিপুল পরিমাণ পাইপ অপসারণ ও বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুর সাড়ে ১২ টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত উপজেলার মধ্যপাড়া, মালখানগর, বয়রাগাদী,ইছাপুরা, তেলিপাড়া, কাকালদি, নাটেশ্বর, তালতলা বাজার, বটতলা, বাবুরবাড়ি, রাজদিয়া, টেংগুরিয়াপাড়া, চন্দনধূল ও আবিরপাড়াসহ, উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি এ ভ্রাম্যমাণ আদালত চালান। এ সময় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে অবৈধভাবে জমি ভরাট ও বালু উত্তোলনের অভিযোগে ব্যবহার হওয়া ড্রেজার ও পাইপ অপসারণ এবং ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় কৃষিজমির শ্রেণি পরিবর্তন না করেই অনুমোদিতভাবে বালু ও মাটি ফেলে ভরাট করা হচ্ছে। এতে কৃষিজমি কমে যাচ্ছে, যা ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। এ ধরনের অবৈধ কার্যক্রমের সঙ্গে যেই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে  আমাদের এই অভিযান  অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park