1. admin@weeklyprekkhapot.com : admin :
সুন্দরবনে কোস্ট গার্ডের গোপন অভিযান; নদীর তীরে উদ্ধার একনলা বন্দুক - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সুন্দরবনে কোস্ট গার্ডের গোপন অভিযান; নদীর তীরে উদ্ধার একনলা বন্দুক

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫
  • ২৯ বার পঠিত

।। শাহিন বিশ্বাস ।।
সাতক্ষীরা, ৩১ জুলাই ২০২৫ (দৈরাস):

সাতক্ষীরার শ্যামনগরের সুন্দরবনের মাউন্দে নদীর তীরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

গতকাল বুধবার (৩০ জুলাই) বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন কৈখালীর একটি দল মাউন্দে নদী সংলগ্ন এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে থামার সংকেত দিলে সে পালানোর চেষ্টা করে। আত্মসমর্পণ আহ্বানে ২ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে কোস্ট গার্ড সদস্যরা।

পরে ওই ব্যক্তি একটি ব্যাগ ফেলে বনের গভীরে পালিয়ে যায়। ব্যাগ তল্লাশি করে উদ্ধার করা হয় ১টি একনলা বন্দুক ও ২ রাউন্ড তাজা গুলি।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park