1. admin@weeklyprekkhapot.com : admin :
কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৭ বার পঠিত

।। ফরহাদ হোসেন ।।
ঢাকা, ২৮ জুলাই ২০২৫ (দৈরাস):

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেছেন, কোনো চাঁদাবাজকেই ছাড় দেয়া হবে না তা সে যত বড়ই হোক না কেন। আমরা ইতোমধ্যে গুলশানের চাঁদাবাজদের ধরেছি। চাঁদাবাজের মূল পরিচয় সে একজন চাঁদাবাজ। যতো প্রভাবশালী হোক না কেন তাদেরকে কোনো ছাড় দেয়া হবে না। এক্ষেত্রে কোন রাজনৈতিক বা অন্য কোনো পরিচয় বিবেচনায় নেয়া হবে না।

উপদেষ্টা সোমবার (২৮ জুলাই) বিকালে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা জানান, জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী আগষ্ট মাস থেকে পুলিশের প্রশিক্ষণ শুরু হবে।

তিনি বলেন, আগষ্ট থেকে ধাপে ধাপে এই প্রশিক্ষণ শুরু হয়ে চলবে নির্বাচনের আগ পর্যন্ত। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এসপি-ওসি বদলি একটি স্বাভাবিক প্রক্রিয়া, এসব পদে সবসময় পোস্টিং হচ্ছে।

মাদক বহনকারীরা ধরা পড়ছে উল্লেখ করে লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) বলেন, মূল হোতা গডফাদাররা থাকছে আড়ালে, তাদের বিরুদ্ধে অভিযান আরো জোরদার করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park