1. admin@weeklyprekkhapot.com : admin :
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবি পরিবারের শ্রদ্ধা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে বিজিবি পরিবারের শ্রদ্ধা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ৭২ বার পঠিত

নীলফামারী, ২৬ জুলাই ২০২৫ (দৈরাস):
রাজধানী ঢাকার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের জীবন বাঁচাতে গিয়ে নিজের জীবন উৎসর্গকারী শিক্ষিকা মাহরীন চৌধুরীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিজিবি পরিচালিত স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

শনিবার (২৬ জুলাই) সকালে নীলফামারীর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় শিক্ষিকা মাহরীন চৌধুরীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল গোলাম রব্বানী এবং বিজিবি পরিচালিত রংপুর ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ।

এসময় ০১ মিনিট নীরবতা পালন করা হয় এবং শিক্ষিকা মাহরীন চৌধুরীসহ মাইলস্টোন ট্রাজেডিতে শাহাদাত বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।< শ্রদ্ধা নিবেদন শেষে সেক্টর কমান্ডার বলেন, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্ত ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের প্রাণে বাঁচাতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন শিক্ষিকা মাহরীন চৌধুরী। তাঁর শরীরের ৮০ শতাংশ দগ্ধ হওয়ার পরও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন শিশুদেরকে প্রাণে বাঁচানোর জন্য। তাঁর এই মহান আত্মত্যাগ তাঁর মানবিকতা, তাঁর সাহসিকতা পুরো জাতিকে অনুরণিত করেছে। এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনার জন্য আমরা বিজিবি পরিবারও গভীরভাবে শোকাহত, মর্মাহত এবং বাকরুদ্ধ। বিবেকের তাড়নায় সাড়া দিয়ে বিজিবি পরিচালিত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীদের নিয়ে আমরা বিজিবি সদস্যরা আজ এখানে সমবেত হয়েছি এই মহান-মহীয়ষী শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য। সেক্টর কমান্ডার আরও বলেন, শিক্ষিকা মাহরীন চৌধুরী শুধু একজন শিক্ষক নন, তিনি মানবতার এক মূর্ত প্রতীক। তিনি তাঁর মহান আত্মত্যাগের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে গেছেন- সাহসিকতা, মানবিকতা ও দায়িত্ববোধ। তিনি প্রমাণ করে গেছেন, শিক্ষকতা শুধু একটা পেশা নয়, এটি সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার সদা সমুজ্জ্বল একটি মহান ব্রত। এই মহিষী ও অকুতোভয় শিক্ষিকার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা গর্বিত। শ্রদ্ধা নিবেদনের সময় বিজিবির রংপুর রিজিয়ন সদর দপ্তরের পরিচালক (লজিস্টিক), লেঃ কর্নেল মোহাম্মদ নাহিদ হাসান, নীলফামারী ব্যাটালিয়ন (৫৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল শেখ মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী এবং রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল সেলিম আল দীন সহ রংপুর ও ঠাকুরগাঁও বর্ডার গার্ড স্কুল এন্ড কলের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park