1. admin@weeklyprekkhapot.com : admin :
প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে : পরিবেশ ও বন উপদেষ্টা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সবাইকে বেশি করে বৃক্ষরোপণ করতে হবে : পরিবেশ ও বন উপদেষ্টা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ২৪ বার পঠিত

ঢাকা, ২৫ জুলাই ২০২৫ (দৈরাস):
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গাছ শুধু অক্সিজেনই দেয় না, এটি জীববৈচিত্র্য সংরক্ষণ করে, মাটি রক্ষা করে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব কমায় এবং অর্থনৈতিকভাবে মানুষকে স্বাবলম্বী করে তোলে।

তিনি আরও বলেন, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে হলে আমাদের সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে রাজধানীর শেরেবাংলা নগরে মাসব্যাপী চলমান জাতীয় বৃক্ষমেলা পরিদর্শনকালে পরিবেশ উপদেষ্টা এসব কথা বলেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বন অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এই মেলা চলবে আগামী ২৭ জুলাই পর্যন্ত।

মেলায় পরিদর্শনকালে উপদেষ্টা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং পরিবেশবান্ধব চারা উৎপাদন ও বিপণনে নিয়োজিত নার্সারি মালিকদের সঙ্গে কথা বলেন। তিনি বলেন, জাতীয় বৃক্ষমেলার মতো উদ্যোগ প্রকৃতিপ্রেম ও পরিবেশসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এই মেলায় এসে বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা সম্পর্কে জানার আহ্বান জানান তিনি।

বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো: আমীর হোসাইন চৌধুরী, ঢাকা সামাজিক বন অঞ্চলের হোসাইন মুহম্মদ নিশাদ, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা মাহমুদা রোকসানা সুলতানাসহ মন্ত্রণালয় ও বন অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

জাতীয় বৃক্ষরোপণ অভিযান এবং বৃক্ষমেলার মাধ্যমে পরিবেশ রক্ষায় জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে উপদেষ্টা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park