1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আটক-২ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সিরাজদীখানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আটক-২

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩২ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ২৫ জুলাই ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদীখানে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা মুখোশ পড়ে ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে ১৬ ভরি স্বর্ণালঙ্কারসহ অন্যান্য মালামাল লুট করে।

গত বৃহস্পতিবার (২৪ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের খারখোলা গ্রামের প্রেমানন্দ মন্ডলের বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।< ডাকাতি করে যাওয়ার সময় এলাকাবাসী ইমরান বেপারী (২৪) নামে এক ডাকাতকে ধরে ফেলে। ইমরান বেপারী বরগুনার সদর থানার জাকিরচর গ্রামের হাশেম বেপারীর পুত্র। অজ্ঞাতনামা অপর ডাকাতকে শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে খারখোলা বিল (চক) থেকে এলাকাবাসী আটক করে উত্তম মাধ্যম দিয়েছে। বর্তমানে সিরাজদীখানের ইছাপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন আছে। ডাকাতির কবলে পড়া প্রেমানন্দ মন্ডলের ছেলে পঙ্কজ মন্ডল জানান, রাত ৩টার দিকে ৮/১০ জন মুখোশধারী একটি ডাকাত দল বিল্ডিংয়ের জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করে। রুমে আমি বাবা-মা এবং আমার বৌদি ছিলাম। এসময় ডাকাতরা আমাকে মারধর করে আমাদের চারজনের হাত-পা বেঁধে একটি রুমে অস্ত্রের মুখে জিম্মি করে আটকে রাখে। পুরো ঘর তল্লাশি চালিয়ে আসবাবপত্র ভাঙচুর করে ১৬ ভরি স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় আমাদের ডাক চিৎকারে এলাকাবাসী এসে এক ডাকাতকে আটক করে ফেলে। শেখর নগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ(আইসি) মো.তাজুল ইসলাম সত্যতা স্বীকার করে বলেন, ডাকাতি করে যাওয়ার সময় একজন আর শুক্রবার ১১টার দিকে এক ডাকাতকে এলাকাবাসী আটক করেছে । এ ঘটনায় মামলর প্রস্তুতি চলছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park