1. admin@weeklyprekkhapot.com : admin :
ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেল ৩৮ মেধাবী শিক্ষার্থী - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেল ৩৮ মেধাবী শিক্ষার্থী

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সিগঞ্জ, ২৫ জুলাই ২০২৫ (দৈরাস):

বিশ্ববিদ্যালয়ের নবীন ও এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত মোট ৩৮ জন শিক্ষার্থী ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা পেয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো এ সংবর্ধনার আয়োজন করে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণ সংগঠন ঝিকুট ফাউন্ডেশন। সংবর্ধনা প্রাপ্তদের মধ্যে ১৮ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী এবং ২০ জন এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী।

ঝিকুট ফাউন্ডেশন সাধারণ পরিষদের সভাপতি জাতিসংঘের আইসিটি কর্মকর্তা (অব.) নজরুল ইসলাম সভাপতিত্ব করেন।

ঝিকুট ফাইন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তার সম্পাদক আশরাফ ইকবালের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় অধ্যাপক রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা বাংলাদেশ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, মেজর সিফাতুল আলম, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর, পৃষ্ঠপোষক মাসিক বিক্রমপুরের সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট, উপদেষ্টা গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক আজমা চৌধুরী, ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রেসিডেন্ট প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দিন বাহার, ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জাপান প্রবাসী মো. নূরুল ইসলাম খান এম. কম, প্রথম আলোর প্রধান ফটো সাংবাদিক-ফিচার কবির হোসেন, উপদেষ্টা নারী উদ্যোক্তা সানজীদা হায়াত দিপা, উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীক বিক্রমপুর পরিবারের সাবেক উপদেষ্টা মরতুজা আল আশরাফী প্রমুখ।

ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন এবং সদস্য ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়নের উপস্থাপনায় অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজদিয়া অভয় পাইলট স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, ইছাপুরা মডেল সরকারি কলেজের প্রধান শিক্ষক মো. জামাল হোসেন মিয়া, বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর উজ্জ্বল প্রমুখ।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park