1. admin@weeklyprekkhapot.com : admin :
মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জয়পুরহাটের জামালগঞ্জে দোয়া মাহফিল - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

মাইলস্টোনে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জয়পুরহাটের জামালগঞ্জে দোয়া মাহফিল

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৪ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ২৪ জুলাই ২০২৫ (দৈরাস):

ঢাকা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার জামালগঞ্জে নিহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে জামালগঞ্জ বাজারের গোহাটি মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রুকিন্দিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান ছোয়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, ঢাকার সাবেক ডিসি, বিভাগীয় কমিশনার, সাবেক সচিব ও জয়পুরহাট-২ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আব্দুল বারী।

এসময় আক্কেলপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা রফিকুল ইসলাম চপলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, আক্কেলপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফ ইফতেখার আহম্মেদ রানা, জেলা যুবদলের সাবেক সভাপতি ওবায়দুর রহমান সুইট, আক্কেলপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মুকুল, কালাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক মওদুদ আলম, ক্ষেতলাল পৌর বিএনপির সভাপতি আব্দুল আলিম।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park