1. admin@weeklyprekkhapot.com : admin :
জয়পুরহাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

জয়পুরহাটে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৫ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ২৪ জুলাই ২০২৫ (দৈরাস):

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি বিদ্যালয় অন্তর্ভুক্ত করার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে শহরের জিরো পয়েন্ট পাচুর মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বেসরকারি কিন্ডার গার্টেন এসোসিয়েশনের সভাপতি সুফিয়া সুলতানার সভাপতিত্বে বক্তব্য দেন, আল-হেরা একাডেমীর পরিচালক সুলতান মো. শামসুজ্জামান, আইডিয়াল কিন্ডাগার্টেন পরিচালক শামিম হোসেন ও বেস্ট ওয়ে কিন্ডানগার্টেনের পরিচালক রমজান আলী প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের জারিকৃত পরিপত্রে কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে। বৃত্তি শুধু একটি আর্থিক অনুদান নয়-এটি একটি শিশুর আত্মবিশ্বাস, সামাজিক স্বীকৃতি ও শিক্ষাগত অগ্রগতির অনুপ্রেরণা। যখন একটি শিশু দেখবে তার বন্ধুরা বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে কিন্তু সে নিতে পারছে না শুধুমাত্র তার বিদ্যালয়ের স্বীকৃতির ধরণ ভিন্ন বলে, তখন তা তার মনোবলে নেতিবাচক প্রভাব ফেলবে।

বক্তারা আরও বলেন, এটি শিশুদের মধ্যেই একটি বৈষম্যমূলক মনোজব গড়ে তোলে, যা জাতীয় শিক্ষানীতির সাম্যের নীতির পরিপন্থী। তার সকল দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে। তাই তারা যেন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহন করতে পারে এটাই সরকারের কাছে আমাদের দাবি। তিন দিনের মধ্যে দাবি মানা না হলে কঠোর আন্দোলনে হুশিয়ারী দেন তারা।

মানববন্ধনে জেলার প্রায় দুইশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশ নেন। পরে ভারপ্রাপ্ত জেলা প্রশাসকের কাছে দাবি দাওয়া নিয়ে স্মারকলিপি প্রদান করেন তারা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park