1. admin@weeklyprekkhapot.com : admin :
মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের স্মরণে জয়পুরহাটে বিএনপি’র শোক দিবস পালন - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

মাইলস্টোন কলেজ শিক্ষার্থীদের স্মরণে জয়পুরহাটে বিএনপি’র শোক দিবস পালন

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৩৩ বার পঠিত

।। রোকনুজ্জামান রুবেল ।।
জয়পুরহাট, ২২ জুলাই ২০২৫ (দৈরাস):

প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে রাজধানী উত্তরার মাইলস্টোন কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শোক দিবস পালন করেছে জয়পুরহাট জেলা বিএনপি।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে শহরের স্টেশন রোডে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রেখে শোক কর্মসূচি পালন করা হয়। এতে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় জেলা বিএনপি’র আহ্বায়ক গোলজার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক উম্মত আলী হিম্মত, জেলা মহিলা দলের সভাপতি পারভীন বানু রুলি এবং জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুর এ মওলা পলাশসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা বলেন, এ দুর্ঘটনা জাতির জন্য দুঃখজনক। তদন্ত সাপেক্ষে দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

প্রসঙ্গত, গত সোমবার (২১ জুলাই) দুপুর ১টার পর রাজধানীর উত্তরায় একটি প্রশিক্ষণ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভবনে বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে ভবন ও বিমানটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিজিবি’র যৌথ অভিযানে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park