1. admin@weeklyprekkhapot.com : admin :
পলিথিন বিরোধী মোবাইল কোর্ট অভিযানে মামলা ও নিষিদ্ধ পলিথিন জব্দ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

পলিথিন বিরোধী মোবাইল কোর্ট অভিযানে মামলা ও নিষিদ্ধ পলিথিন জব্দ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ২৭ বার পঠিত

ঢাকা, ২২ জুলাই ২০২৫ (দৈরাস):
বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে মঙ্গলবার (২২ জুলাই) বরিশাল, যশোর ও চাঁদপুর জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উৎপাদন, বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ৩টি মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়।

এ অভিযানে ৭টি মামলার মাধ্যমে মোট ৪৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ৫৮৬ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়। অভিযানের সময় কয়েকটি সুপারশপসহ বিভিন্ন দোকানে নিষিদ্ধ পলিথিন পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হয় এবং সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। একইসাথে সাধারণ ব্যবসায়ী ও জনগণকে পলিথিন ব্যবহার না করার বিষয়ে সতর্কতামূলক বার্তা প্রদান করা হয়।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর ২০২৪ থেকে এ পর্যন্ত সারা দেশে পরিবেশ অধিদপ্তরের তত্ত্বাবধানে ৪৯২টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে ৯২৫টি প্রতিষ্ঠানকে মোট ৬৮ লক্ষ ৫৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয় এবং আনুমানিক ২ লক্ষ ৫১ হাজার ৩৭২ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন জব্দ করা হয়েছে। এছাড়াও ১৬টি পলিথিন উৎপাদনকারী কারখানার সেবা সংযোগ বিচ্ছিন্ন ও সিলগালা করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান দেশব্যাপী অব্যাহত থাকবে। নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় জনসচেতনতা ও আইন প্রয়োগ একযোগে কার্যকর করা হবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park