নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব ব্যাংকের দক্ষিন এশিয়া অঞ্চলের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা বিষয়ক প্রাক্টিস ম্যানেজার Dr. Feng Zhao এর সাথে রবিবার (৪ জানুয়ারি, ২০২৪ ইং) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের একটি বিশেষ সভা হয়।
সভায় বিশ্ব ব্যাংকের পক্ষ থেকে বাংলাদেশের স্বাস্থ্যখাতে অর্থ বরাদ্দ বৃদ্ধি করা সহ অন্যান্য স্বাস্থ্যসেবা খাতে প্রয়োজনীয় সহোযোগিতা বৃদ্ধি করার অনুরোধ জানান সভার সভাপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন।
সভায় বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর সহোযোগিতা বৃদ্ধি করা বিষয়েও কথা হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আজিজুর রহমান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক সাহান আরা বানু, স্বাস্থ্য শিক্ষা বিভাগের মহাপরিচালক অধ্যাপক টিটু মিয়া সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।