1. admin@weeklyprekkhapot.com : admin :
উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার শোক প্রকাশ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

উত্তরায় প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার শোক প্রকাশ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২২ বার পঠিত

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (দৈরাস):
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি- ৭ বিজিআই প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানি ও আহতের ঘটনায় নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন ।

উপদেষ্টা সোমবার (২১ জুলাই) এক শোকবার্তায় বেদনাদায়ক এই দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় নৌপরিবহন উপদেষ্টা বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানবাহিনীর সদস্য এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, শিক্ষক-কর্মচারী ও অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলের ক্ষতি হয়েছে, তা অপূরণীয়। সমগ্র জাতির জন্য এটি গভীর শোকের মুহূর্ত।

উপদেষ্টা আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন এবং তাঁদের সুচিকিৎসা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানান। তিনি আরো জানান, অন্তর্বর্তীকালীন সরকার নির্দেশ প্রদান করেছেন যেন সকল কর্তৃপক্ষ ও হাসপাতালসমূহ সর্বাধিক গুরুত্ব সহকারে পরিস্থিতি মোকাবেলা করে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park