1. admin@weeklyprekkhapot.com : admin :
সিরাজদীখানে গাঁজাসহ গ্রেফতার-২ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

সিরাজদীখানে গাঁজাসহ গ্রেফতার-২

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ২৬ বার পঠিত

।। হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ২১ জুলাই ২০২৫ (দৈরাস):

মুন্সীগঞ্জের সিরাজদীখানে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে সিরাজদীখানের শেখরনগর তদন্ত কেন্দ্রের পুলিশ।

গত রোববার (২০ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াগাও গ্রামে অভিযুক্তদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলো উপজেলার চিত্রকোট ইউনিয়নের নয়াগাও গ্রামের মহি উদ্দিন বেপারী (৬৫) এবং তার স্ত্রী রেহানা বেগম (৫৫)।

এসময় তাদের কাছ থেকে ২ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও একটি ৯ ফুট লম্বা তাজা গাঁজার গাছ উদ্ধার করা হয়।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে শেখরনগর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. তাজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের নিজ বাড়ী হতে স্বামী-স্ত্রীকে গ্রেফতার করা হয়। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

উল্লেখ্য, প্রতিবেদনটি প্রকাশ হওয়া পর্যন্ত গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছিলো।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park