।। রোকনোত জামান রুবেল ।।
জয়পুরহাট, ২০ জুলাই ২০২৫ (দৈরাস):
র্যাব-৫, সিপিসি-৩ জয়পুরহাট এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, জয়পুরহাট জেলার সদর থানাধীন হরিপুর এলাকায় উল্লেখিত মাদক ব্যবসায়ী মহব্বত মাদক বিক্রয় করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ জুলাই) র্যাব-৫, সিপিসি-৩ এর আভিযানিক দল জয়পুরহাট জেলার সদর থানাধীন হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মহব্বতকে আটক করে। ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আসামী মহব্বত এর নিকট রক্ষিত অবৈধ মাদকদ্রব্য ১০০ পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং মাদক বিক্রয়ের নগদ ৩৫০/- টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামী মহব্বত চিহ্নিত মাদক ব্যবসায়ী। আসামী মহব্বতকে জিজ্ঞাসাবাদে সে অকপটে স্বীকার করে ও বলে যে, অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল।
তাকে জিজ্ঞাসাবাদে আরও জানায় যে তার পুরো নাম, মহব্বত আলী (৪২), পিতা-মৃত ইয়াসিন আলী মন্ডল, সাং-পোড়ানগর, থানা-ধামইরহাট, জেলা-নওগাঁ। সে নওগাঁ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য সংগ্রহ করতঃ নওগাঁ এবং জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো।
মাদকসেবী ও মাদক কারবারী সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামী বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী জয়পুরহাট জেলার সদর থানায় একটি মামলা রুজু হয়েছে।