1. admin@weeklyprekkhapot.com : admin :
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে সিরাজদীখানে বিক্ষোভ - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে সিরাজদীখানে বিক্ষোভ

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২৮ বার পঠিত

।। মোঃ হাবিবুর রহমান ।।
মুন্সীগঞ্জ, ১৪ জুলাই ২০২৫ (দৈরাস):

সম্প্রতি দেশের চলমান অস্থিরতায় কতিপয় রাজনৈতিক দল ও বিভিন্ন মহলের বিএনপির বিরুদ্ধে নানামূখী ষড়যন্ত্র ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সিরাজদীখান উপজেলার বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সোমবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলার বিএনপির কার্যালয় এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে থানা এলাকায় এসে শেষ হয়।

মিছিল শেষে বক্তারা বলেন, তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশের সফল সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ায় সুযোগ্য সন্তান। যিনি জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ থেকে ফ্যাসিবাদমুক্ত করেছেন। তিনি ১৬ কোটি জনতার হৃদয়ে আছেন। কিন্তু বিএনপি ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এ দেশে নানামুখী ষড়যন্ত্র চলছে। আমরা এসব ষড়যন্ত্র রুখে দিতে উপজেলা বিএনপি রাজপথে আছি এবং থাকবো।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোতাহার হোসেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি বাদল সরকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন বাবুল, ১ম যুগ্ম-সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আমিন উদ্দিন চৌধুরী,মুন্সীগঞ্জ জেলা স্বোচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ছিদ্দিক মোল্লা, কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নাছিম খান, সিরাজদিখান উপজেলা যুবদল আহব্বায়ক ইয়াছিন সুমন, সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য সচিব শাহাদাৎ শিকদার,সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আজিজুল ইসলাম ভূইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শেখ মোহাম্মদ রাসেল।

এছাড়াও উপস্থিত ছিলেন ১৪ টি ইউনিয়নের বিএনপির অঙ্গসহযোগী সংঠন যুবদল, ছাত্রদল স্বেচ্ছাসেবক দল শ্রমীকদলসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park