1. admin@weeklyprekkhapot.com : admin :
বার কাউন্সিলের রেস্ট হাউজ ও ক্যান্টিন উদ্বোধন ৭ জুলাই - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

বার কাউন্সিলের রেস্ট হাউজ ও ক্যান্টিন উদ্বোধন ৭ জুলাই

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৫ বার পঠিত

ঢাকা, ৪ জুলাই, ২০২৫ (দৈরাস):
আগামী ৭ জুলাই, সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ বার কাউন্সিলের রেস্ট হাউজ ও ক্যান্টিনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

বৃহস্পতিবার বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার (জেলা ও দায়রা জজ) স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুষ্ঠানে আরো উপস্থিত থাকবেন বাংলাদেশের এটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মোঃ আসাদুজ্জামান, ভাইস-চেয়ারম্যান সিনিয়র এডভোকেট জয়নুল আবেদীন এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট মোঃ রুহুল কুদ্দুস কাজল।

এছাড়াও উপস্থিত থাকবেন হাউজ কমিটির চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান এ.এস.এম বদরুল আনোয়ার, লিগ্যাল এডুকেশন কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট আবদুল্লাহ আল মামুন, ল রিফর্ম কমিটির চেয়ারম্যান এডভোকেট কাজী এনায়েত হোসেন, হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান সিনিয়র এডভোকেট এ.এম. মাহবুব উদ্দিন খোকন, রিলিফ কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ শফিকুল ইসলাম এবং রোল অ্যান্ড পাবলিকেশন কমিটির চেয়ারম্যান এডভোকেট মোঃ মাইনুল আহসান।

বার কাউন্সিলের সদস্যদের মধ্যে উপস্থিত থাকবেন সিনিয়র এডভোকেট শাহ মোঃ খসরুজ্জামান, এডভোকেট মোঃ নজরুল ইসলাম খান ও এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park