1. admin@weeklyprekkhapot.com : admin :
আফতাবনগরে নির্মাণ সামগ্রী ফেলে বায়ুদূষণ; মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের জরিমানা - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু খাদ্যের পরিমাণ নয়, গুণগত মান নিশ্চিত করতে হবে : কৃষিমন্ত্রী অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীগণকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর

আফতাবনগরে নির্মাণ সামগ্রী ফেলে বায়ুদূষণ; মোবাইল কোর্টে ৩ প্রতিষ্ঠানের জরিমানা

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৯ বার পঠিত

ঢাকা, ২ জুলাই ২০২৫ (দৈরাস):
ঢাকা মহানগরের আফতাবনগর এলাকার বি-ব্লকে নির্মাণ সামগ্রী উন্মুক্তভাবে রাস্তায় ফেলে রেখে বায়ুদূষণ ঘটানোর অভিযোগে পরিবেশ মন্ত্রণালয় মোবাইল কোর্ট পরিচালনা করে।

বুধবার (২ জুলাই) মোবাইল কোর্ট পরিচালনায় নেতৃত্ব দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ জেসমিন নাহার। মামলার প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা মহানগর কার্যালয়ের পরিদর্শক মোঃ মনিরউদ্দিন আহাম্মদ।

“বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২”-এর বিধি ১১(ঙ) লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে মোবাইল কোর্ট তিনটি প্রতিষ্ঠানের তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করে।

এছাড়াও ভবিষ্যতে পরিবেশ দূষণ না ঘটানোর জন্য সংশ্লিষ্টদের সতর্ক করা হয়। পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রাখবে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park