1. admin@weeklyprekkhapot.com : admin :
সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি - জাতীয় দৈনিক নাগরিক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মসলিন গবেষণায় সর্বোচ্চ সহযোগিতা, প্রযুক্তি উদ্যোক্তাদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রীর জাকজমকপূর্ণ আয়োজনে শুরু হলো ‘বেগম খালেদা জিয়া আইএইচএফ নেশনস ট্রফি’ লালন সাঁইয়ের মানবতা ও সম্প্রীতির দর্শন ধারণ করে মানবিক সমাজ গড়তে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজা উপলক্ষ্যে শ্রী শ্রী মা ভবতাঁরা মন্দির পরিদর্শনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত কক্সবাজারের ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর গভীর শোক প্রকাশ বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে শারদীয় দুর্গাপূজা ও শারদ মেলার বর্ণাঢ্য উদ্বোধন স্কুল পর্যায়ে ফুটবল বিশ্বকাপে অংশ নিতে চীনে যাচ্ছেন সিরাজদীখানের তানভীর ও মাহিম এলাকার উন্নয়নে নিরন্তর কাজ করে যেতে চাই : আসাদুল হাবিব দুলু পরীক্ষা কেন্দ্রে মোবাইলসহ অসদুপায় অবলম্বনের দায়ে পরীক্ষার্থীর ১ মাসের কারাদণ্ড শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বীদের উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

সুনামগঞ্জ সীমান্ত থেকে ভারতীয় শাড়ী, লেহেঙ্গা ও কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি

জাতীয় দৈনিক নাগরিক ডেস্ক :
  • আপডেট সময় : সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ২৬ বার পঠিত

সুনামগঞ্জ, ৩০ জুন ২০২৫ (দৈরাস):
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের সীমান্তবর্তী হরিনাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা মালিকবিহীন ৫ কোটি ৫০ লক্ষ টাকা মূল্যের ভারতীয় শাড়ি, লেহেঙ্গা, কসমেটিকস সামগ্রী ও চকলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (৩০ জুন) আনুমানিক রাত ২:৩০ মিনিটে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর তত্ত্বাবধানে সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান হৃদয়, বিজিবির সহকারী পরিচালক মো: রফিকুল ইসলামের নেতৃত্বে ১৬ সদস্যের বিজিবি আভিযানিকদল এবং ০২ জন পুলিশ সদস্যের সমন্বয়ে গঠিত টাস্কফোর্সের একটি যৌথ আভিযানিকদল সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হরিণাপাটি গ্রামের একটি টিনশেড গোডাউনে অভিযান পরিচালনা করে।

উক্ত অভিযানে বিজিবি আভিযানিকদল বর্ণিত গোডাউন থেকে মালিকবিহীন ৪,২৮৬ পিস ভারতীয় শাড়ী, ১৩ পিস লেহেঙ্গা, ৪,৯৯২ পিস কসমেটিকস সামগ্রী এবং ২০,১২০ পিস চকলেট জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক সিজারমূল্য-৫,৫৪,৭১,৫২০/- (পাঁচ কোটি চুয়ান্ন লক্ষ একাত্তর হাজার পাঁচশত বিশ) টাকা।

এ ব্যাপারে সুনামগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় শাড়ী, লেহেঙ্গা, কসমেটিক্স ও চকলেট শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই জাতীয় আরও খবর
  • উপমা মুদ্রন, ৭৮/১ ফকিরাপুল, মতিঝিল, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
  • সর্বসত্ব সংরক্ষিত © ২০২৬ জাতীয় দৈনিক নাগরিক
  • অনুমতি ছাড়া এই ওয়েব সাইটের যেকোন লেখা, ছবি ও ভিডিও ব্যবহার করা বেআইনী।
Theme Customized BY Shakil IT Park